ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

চিফ হুইপ নূরুল ইসলাম মনির ফুলেল শুভেচ্ছায় সিক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি-র ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উভয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় হয়।


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব গ্রহণের ফলে তিনি স্পিকারের দায়িত্বে আর বহাল থাকেন না। পরবর্তীতে সাংবিধানিক বিধান অনুযায়ী ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্বভার গ্রহণ করেন।


ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিফ হুইপ তাঁর সফল দায়িত্ব পালন, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং সংবিধানের আলোকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page